হোম > জাতীয়

বাংলাদেশের ঘনিষ্ঠ হতে চায় পাকিস্তান, ড. ইউনূসকে শাহবাজের চিঠি

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাজ করতে চায় পাকিস্তান। এই আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠিও লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিঠিতে শাহবাজ সামনের দিনগুলোতে দুই দেশের সঙ্গে সম্পৃক্ত সব বিষয় বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে সমাধান করার আগ্রহ দেখান।

ইউনূসের কাছে পাঠানো চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায়গুলো সক্রিয়ভাবে অনুসন্ধান করতে হবে। দক্ষিণ এশিয়ার জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য এটি অত্যাবশ্যক।’

সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে এই চিঠির বিষয়টি জানানো হয়। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে এমন দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চায়, যা দুই দেশের জনগণের স্বার্থে কাজ করতে পারে। 

শাহবাজ লিখেছেন, ‘আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে চাই; যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থে কাজ করতে পারে এবং তাদের জীবনে একটি অর্থবহ পরিবর্তন আনতে পারে।’ 

শাহবাজ শরিফ উল্লেখ করেছেন, পাকিস্তান একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। শুধু তা–ই নয়, দক্ষিণ এশিয়ার অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় পাকিস্তান।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা