হোম > জাতীয়

নির্বাচন ব্যবস্থার সংস্কার: ১৫ নভেম্বরের মধ্যে জানানো যাবে মতামত, অংশ নেবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১৫ নভেম্বরের মধ্যে সবাইকে পরামর্শ, মতামত ও প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আজ মঙ্গলবার সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। 

নির্বাচন ব্যবস্থার সংস্কারে মতামত আহ্বান সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাব জানতে আগ্রহী। 

এ পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে আপনার, আপনাদের অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই–মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আপনার মতামত feedback@erc.ecs.gov.bd–এই ই–মেইল ঠিকানা, বা এই https://erc.ecs.gov.bd ওয়েবসাইট অথবা এই www.facebook.com/ercbd2024 ফেসবুক পেজে জানাতে পারেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর