হোম > জাতীয়

চলতি বছরের মধ্যেই প্রাথমিকে মিড ডে মিল চালুর পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মিরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত

‎চলতি বছরের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (স্কুল ফিডিং) কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

‎তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পুষ্টিহীনতায় না ভোগে এবং মনোযোগের সঙ্গে লেখাপড়া করতে পারে—সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ (মিড ডে মিল) বাস্তবায়ন করছে।

‎আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিল কর্মসূচির সম্প্রসারণ করা হচ্ছে। এ বছরের মধ্যেই দেশের সব স্কুলে এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

‎প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী।

‎‎

‎প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের বিকাশ ও সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।’

‎প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, খেলাধুলাকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যাতে এটি শুধু বিনোদনের মাধ্যম না থেকে ভবিষ্যতে পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে।

‎উল্লেখ্য, গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল অংশ নিচ্ছে। জাতীয় পর্যায়ের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।

বিদ্যুতের আবাসিক সংযোগে ৭৫ ইউনিট পর্যন্ত ফিরছে আগের দামে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু, শতভাগই দেশি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সংসদে প্রত‌্যাশা পূরণ না হলে জনগণ হতাশ হবে: স্পিকার

হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১, আহত ৮৩৭: রোড সেফটি ফাউন্ডেশন

২৪ ঘণ্টায় সীমান্তে বিএসএফের ১০ পুশ ইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

জমির বেশির ভাগই বুঝে পায়নি প্রকল্প কর্তৃপক্ষ

দুই দশক ধরে দুদকের ভরসা ‘ভাড়াটে’ প্রসিকিউশনে

১৫০ হাজির লাগেজ চুরির অভিযোগ: সত্যতা পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ