হোম > জাতীয়

রংপুর রেঞ্জের ডিআইজি বাতেন ও কমিশনার মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর 

রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবুল বাতেন ও রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

 

আজ মঙ্গলবার দুপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।