হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাহ উদ্দিনকে ওএসডি

বিশেষ প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
 
২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাহ উদ্দিন। এর আগে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারও আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন।

শেখ হাসিনার সরকারের পতনের পর শীর্ষ পর্যায়সহ প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। অনেক কর্মকর্তাকের বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে। চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবারই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ চুক্তি ভিত্তিতে ১১ জনের নিয়োগ বাতিল হয়।

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

গুজব ও উসকানি রোধে সতর্ক থাকার আহ্বান আনসার মহাপরিচালকের

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

জাবির অধ্যাপক নাহরিন ইসলাম খান হলেন প্রধান তথ্য কমিশনার

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ