হোম > জাতীয়

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সহকারী কমিশনার মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ৪১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত বছরের ২৮ জুলাই সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন।

শফিকুলের নিয়োগ অবসান করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০২৪ সালের ২৯ জুলাই কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে যোগ দেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তাঁর শিক্ষানবিশ চাকরিকাল সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়।

শিক্ষানবিশ কর্মকর্তার চাকরিকালীন আচরণ সন্তোষজনক না হলে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই নিয়োগের অবসান ঘটানোর বিধান রয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, শফিকুলের আচরণ ও কর্মসম্পাদন শিক্ষানবিশ চাকরির উপযোগী না হওয়ায় বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী তাঁর নিয়োগের অবসান করা হলো।

হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে : বিমানমন্ত্রী

পলিসি গ্রুপের বৈঠক: নিয়ম বদলে চার হাজার এসআই নিয়োগের চিন্তা

জ্বালানি সংকট: সকাল ৬টায় লাইনে, ১০টায় তেল শেষ, সন্ধ্যা ৬টার জন্য অপেক্ষা

চার বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

দুই দপ্তরে নতুন সচিব

৪১৯ হজযাত্রীবাহী প্রথম ফ্লাইট সৌদি যাচ্ছে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে

দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী