হোম > জাতীয়

জুলাই গণ–অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ আজ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। ফাইল ছবি

গত বছরের জুলাই–আগস্টে তৎকালীন সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর)।

জাতিসংঘ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় জেনেভার প্যালেস দেস নেশনে এই সংবাদ সম্মেলন করা হবে। জেনেভায় স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিট) এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে ‘ওএইচসিএইচআর তদন্ত প্রতিবেদন: বাংলাদেশে জুলাই ও আগস্ট ২০২৪ সালের বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেবেন। এ ছাড়া, আলোচক হিসেবে থাকবেন ওএইচসিএইচআরের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান ররি মুনগোভেন এবং মুখ্য মুখপাত্র রাভিনা শামদাসানি।

সংবাদ সম্মেলনটি ইউএন ওয়েব টিভিতে (UN Web TV) সরাসরি সম্প্রচারিত হবে।

মানিক পশারীর মৃত্যু ও মুক্তিযোদ্ধা সনদ ইস্যুতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

জাপানে চার দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

মেরিন একাডেমিতে ভর্তি ও প্রশিক্ষণের মানে আপস নয়: নৌপরিবহনসচিব ‎

অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না: আইনমন্ত্রী

‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না, সুন্দর ভোট হচ্ছে: সিইসি

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার, মিলবে ১০টি সেবা

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী