হোম > জাতীয়

উপদেষ্টা ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে।

আজ রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।

ইউসুফ সিদ্দিক জানান, সন্ধ্যা ৭টার দিকে তাঁর অস্ত্রোপচার শুরু হয়। রাত ১০টার আগেই সম্পন্ন হয়। বর্তমানে মোস্তফা সরয়ার ফারুকী পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রয়েছেন। হাসপাতালে আরও দুদিন থাকতে হতে পারে।

এর আগে গতকাল শনিবার কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় আনা হয়।

ফারুকীর অসুস্থতার বিষয়ে গতকাল রাতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘অতিরিক্ত কাজের প্রেশারে ফারুকী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন এবং উপদেষ্টা এখন শঙ্কামুক্ত।’ তিশা পরে ফেসবুকে লেখেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

এদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আজ সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, উপদেষ্টার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিকেলে বোর্ডের সভার পর পরবর্তী সিদ্ধান্ত হবে।

ধর্মীয় মাহফিলে শিশুশ্রম প্রতিরোধে কথা বলার আহ্বান শ্রমমন্ত্রীর

অর্থবিলের ভোটে আমিনুল হককে অংশ নিতে নিষেধ করলেন স্পিকার

মুস্তাফা মনোয়ারকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: প্রধানমন্ত্রী

বাড়ি-খেলার মাঠ যেখানেই সুযোগ পাও, চারা রোপণ করো—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ নির্ভরযোগ্য অংশীদার: আইজিপি

সেই দুই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু: সংসদে মন্ত্রী

চাকরির জন্য তরুণদের অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান