হোম > জাতীয়

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত (৩০ ডিসেম্বর স্বাক্ষরিত) প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন প্রদান করা হলো। ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তীতে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭ টি। এসব মেডিকেলের শিক্ষার মান নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। আলোচনায় এসেছে মেডিকেলগুলো বন্ধ করার বিষয়েও। এরই মধ্যে ‍নতুন আরেকটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার।

ঈদযাত্রা: ট্রেনের ২৫ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

হাওরাঞ্চল: খোরাক বাঁচানোর চেষ্টায় কৃষক

বিআরটিসির ঈদ স্পেশাল চালু ২৩ মে, টিকিট ১৭ মে থেকে

ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন

সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রা বন্ধে কঠোর অবস্থানে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

তথ্যের স্বচ্ছতা না থাকলে সন্দেহ তৈরি হয়: তথ্যমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৩ জুন

ঈদে ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

সমুদ্রসৈকতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা, বাড়ানো হবে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ