হোম > জাতীয়

আইন করে স্থায়ী গুম কমিশন গঠনের চিন্তা সরকারের

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: আজকের পত্রিকা

আইন করে সেখানে গুমবিষয়ক স্থায়ী কমিশন গঠনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুমসম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্য গ্রাজিনা বারানোউস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজের সঙ্গে আজ সোমবার সকালে সচিবালয়ে বৈঠকে আসিফ নজরুল এই তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের একটা কমিটমেন্ট ছিল গুমের তদন্ত ও বিচার। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে এসেছে, তাদের সঙ্গে মিটিং করেছি। মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে।’

আসিফ নজরুল বলেন, ‘গুম কমিশনের প্রশংসা করেছে, আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, সেটার প্রশংসা করেছে। গুমবিষয়ক কমিশনের মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। আমরা এই জিনিসটা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করব। আমি এটাও বলেছি, গুমবিষয়ক যে আইন করব, সেখানে খুব শক্তিশালী একটা স্থায়ী কমিশনের ইচ্ছা রাখি, সেটা জানিয়েছি।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘তাঁরা গুমের শিকার পরিবারগুলোর সঙ্গে কথা বলতে বলেছেন, মিসিং পারসন সার্টিফিকেট দিতে বলেছেন, সেটা আমাদের (খসড়া) আইনে রয়েছে। তাঁরা একটা সার্চ কমিটি গঠনের কথা বলেছেন। আইনের বিষয়ে বুদ্ধিবৃত্তিক সহযোগিতা দেবেন বলে জানান তাঁরা।’

গুমবিষয়ক আইনের খসড়া হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা আগামী এক মাসের মধ্যে এই আইন হবে বলে আশা প্রকাশ করেন।

অন্তর্বর্তী সরকার গুমসংক্রান্ত আইন করলেও পরের সরকার সেই আইন বাতিল করবে কি না—প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিএনপি, জামায়াত, ইসলামি দল বা এনসিপি যারাই সরকারে আসুক, তারা সবাই গুমের শিকার। তারা সবাই সোচ্চার ছিল। বিএনপি-জামায়াত সবচেয়ে বেশি শিকার হয়েছিল।

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসার সদস্যদের বিশেষ প্রশিক্ষণ তুরস্কের জেন্ডারমেরির

৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চায় সদর দপ্তর

কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পায়রায় কমছে বিদেশি জাহাজের আনাগোনা—দুই বছর আগে ভিড়েছিল ১২৩টি, গত বছর ২৯

বোয়িং-এয়ারবাসের উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না—সংসদীয় কমিটিতে প্রশ্ন

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর করতে লাগবে ২ হাজার একর জমি

ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

মতপার্থক্য প্রকাশে শালীনতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের

সৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী