হোম > জাতীয়

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নামে অননুমোদিত গুগল ফরম খুলে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের কোনো ফরম বা কার্যক্রমের সঙ্গে বিমানের সংশ্লিষ্টতা নেই জানিয়ে জনসাধারণকে সতর্ক করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি। অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমানের নামে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। বিমান এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি।

বিমান কর্তৃপক্ষ আরও জানায়, নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়।

বিমানের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় তথ্য সংস্থাটির অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জনসাধারণকে বিমানের নামে প্রচারিত অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য না দিতে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে।

নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত নিয়োগ পোর্টাল থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের উদ্বেগ

চাকরি হারালেন ডিবির হারুন অর রশিদসহ ৭ পুলিশ কর্মকর্তা

আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু ১ নভেম্বর: শ্রমমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ৬১ কোটি টাকার জাল-সরঞ্জাম জব্দ