হোম > জাতীয়

কুয়েত চিকিৎসক, নার্স ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ কর্মী নিতে চায়: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ঢাকায় কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহ আজ বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

কুয়েত বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মী নিতে চায়। ঢাকায় দেশটির নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহ আজ বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান।

রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হয়েছে। কুয়েতে বাংলাদেশের গৃহকর্মী নিয়োগ নির্ঝঞ্ঝাট করতে এবং তাঁদের অধিকার নিশ্চিত করার জন্য একটি চুক্তি সইয়ের জন্য দেশটির প্রস্তাবের বিষয়েও তাঁরা আলোচনা করেন।

পররাষ্ট্রসচিব বাংলাদেশে কুয়েতের বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

দুই দেশের যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের ওপরও জোর দেয় বাংলাদেশ।

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া