হোম > জাতীয়

নির্বাচনে ফিরতে পারলেন না বিএনপির গফুর-মঞ্জুরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া ও কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিলও খারিজ করা হয়েছে।

আজ রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে নির্বাচনের মাঠে ফিরতে পারলেন না বিএনপির এই দুই প্রার্থী।

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিল করতে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া রিট করলে শুনানি শেষে ২২ জানুয়ারি তা সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন। যা আজ খারিজ হলো।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। শুনানি শেষে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন তিনি। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে দেন। পরে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মুন্সী। যা আজ খারিজ করে দিয়েছেন আদালত।

সংসদ নির্বাচন নিয়ে আজকের পত্রিকার বিশেষ পোর্টাল

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফরের সংবাদটি অসত্য: তথ্য মন্ত্রণালয়

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তর্বর্তীর ১৩৩ অধ্যাদেশের মধ্যে যেসব বাদ পড়ছে, যেগুলো থাকছে

হরমুজে জটিলতা, বিকল্প পথে সৌদি আরব থেকে তেল আনছে বাংলাদেশ

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সুপারিশ

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসি ল্যান্ডকে প্রত্যাহার

ওই যে জঙ্গি এমপি যাচ্ছে: তদন্ত চান হানজালা