হোম > জাতীয়

স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টা বন্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নির্বিঘ্ন করতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বাংলাদেশের সব স্থলবন্দরে গমনাগমন বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।’

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

পুশ ইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে নিবন্ধন

অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

হামে শিশুর মৃত্যু-অবহেলা ও ব্যর্থতার অভিযোগ: ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা খারিজ

চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

প্রত্যেক ক্যাটাগরিতে অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরলেন ড. ইউনূস

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল