হোম > জাতীয়

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। ছবি: সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে ডাকা হেফাজতে ইসলামের সমাবেশে জুলাইয়ের সম্মুখসারির নারীদের নোংরা ভাষায় গালিগালাজের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।

শনিবার (৩ মে) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ নিন্দা জানান।

ওই পোস্টে রিফাত রশিদ লেখেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া রিপোর্ট যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি প্রতিবাদ করতে পারেন, কমিশনের ভুল রিপোর্টগুলো নিয়ে ওপেন ডিবেটের মাধ্যমে সুরাহায় পৌঁছাতে পারেন, সংশোধনের জন্য আপনার নিজস্ব প্রস্তাবনা পাবলিক স্ফিয়ারে উত্থাপন করতে পারেন, এক্কেবারে পছন্দ না হইলে আপনি বাতিলও চাইতে পারেন।

তাই বলে আপনি তাঁদের নোংরা ভাষায় গালিগালাজ করতে পারেন না। আপনার সেই অধিকার নাই। আশা করি হেফাজতে ইসলাম তাদের অবস্থান স্পষ্ট করবে যে এইটা তাদের দলীয় বক্তব্য না। জুলাইয়ের ফ্রন্টলাইনার নারীদের নিয়ে এমন ঘৃণ্য মন্তব্যের নিন্দা জানাই।’

‘রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় সবচেয়ে নাজুক অবস্থানে গণমাধ্যম’

সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত

‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: টেলিযোগাযোগমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনকে সাক্ষাৎ দিলেন প্রধানমন্ত্রী

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

বিএনপির সারোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

চট্টগ্রাম-২ আসন: সরোয়ার আলমগীরের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত আজ

৫ দফা দাবিতে কাল থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ