আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম মাঠ পর্যায়ের কার্যালয়ে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে আগের মতো আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে মাঠপর্যায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর একটি চিঠির মাধ্যমে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।
এতে আরও বলা হয়, মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই শেষে তা ইস্যু ও নিষ্পত্তি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।