হোম > জাতীয়

বাংলা একাডেমির সভাপতি হলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

ফাইল ছবি

বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আজ রোববার সংস্কৃতি মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হলো।

আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মুহাম্মদ আবদুল হাকিম ও মা জাহানারা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন তিনি।

আবুল কাসেম ফজলুল হকের দুই সন্তান অধ্যাপক ড. শুচিতা শরমিন ও ফয়সাল আরেফিন দীপন। শুচিতা শরমিন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফয়সাল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন। ২০১৫ সালের ৩১ অক্টোবর জঙ্গিরা দীপনকে হত্যা করে।

বাংলা একাডেমির সভাপতির দায়িত্বভার পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ফজলুল হক গণমাধ্যমকে বলেন, ‘বাংলা একাডেমি আমাদের বুদ্ধিবৃত্তিক মননের জাতীয় প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘ সময় একে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। এখন সবার সম্মিলিত সাংস্কৃতিক প্রচেষ্টায় একাডেমিক তার নিজস্ব চরিত্রে ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা থাকবে।’

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে

জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা

বাংলাদেশের জ্বালানি পরিবহনে নিরাপত্তা দিতে ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

দপ্তর হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব

৫ বছরের মধ্যে ১৫০ গ্যাসকূপ খননের পরিকল্পনা, বাস্তবায়ন হবে যেভাবে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রথম বৈঠকের আগেই নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন

প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী