হোম > জাতীয়

জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির ভারতীয় হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের অনুপ্রবেশ ও হামলার প্রতিবাদ জানতে ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে সরকার।

ভার্মাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয়। এ তলবে সাড়া দিয়ে আজ বিকেল চারটায় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে রয়েছেন।

উল্লেখ্য, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে গতকাল সোমবার হামলা চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বে একদল লোক এ হামলা চালান। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে।

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া