হোম > জাতীয়

এনআইডিসহ নির্বাচন কমিশন সার্ভারের সব সেবা বন্ধ থাকবে ৪৬ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার-সংক্রান্ত সব সেবা ৪৬ ঘণ্টা বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। 

সার্ভার কক্ষ আদর্শ মানকরণের কাজের কারণে ইসি সচিবালয়ের নেটওয়ার্ক, সার্ভার-কেন্দ্রিক সেবা বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের আইসিটি অনুবিভাগের আওতায় দশম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শ মানকরণের কাজ সম্পন্ন হয়েছে। 

এ অবস্থায় অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালে সার্ভার, র‍্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার কারণে সার্ভার ও নেটওয়ার্ক-সংক্রান্ত সেবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১৮ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। 

ইসির সার্ভারের মাধ্যমে এনআইডি সেবা, নতুন ভোটার, ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওয়া হয়। এ ছাড়া জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

সংসদে কোনো খেলা নাই, গেমও নাই: চিফ হুইপ

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং: চীনা রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন: ১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি