হোম > জাতীয়

ভোটে অনিয়ম করতেই হবে—এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান সিইসির 

ইউএনবি, ঢাকা

নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে—এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ শনিবার বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

মতবিনিময় সভায় বরিশাল জেলার ছয়টি নির্বাচনী এলাকার অধিকাংশ প্রার্থী অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয়, তাহলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। সবাই এখন চাইছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। অংশগ্রহণমূলক যে শব্দটি ছিল, তা-ও এখন আর কেউ বলছে না। আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ জেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার: না জানিয়ে লাইন মেরামত করায় প্রকৌশলী বরখাস্ত

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘রেল-নৌপথ সংকুচিত করে সড়কনির্ভরতা বৃদ্ধিতে বেড়েছে দুর্ঘটনা’

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: আরেক সরকারি কর্মকর্তা মাদারীপুর থেকে গ্রেপ্তার

সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৯৫৮ শিশু-কিশোর, সর্বাধিক গ্রামীণ সড়কে

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

এমটিএ আইনের খসড়া: পরিবহনের সব ক্ষমতা যাচ্ছে এক কর্তৃপক্ষে