হোম > জাতীয়

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ: প্রতিবেদন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিক হিসাবের সঙ্গে ৪৭ লাখ ৭০ হাজার যোগ হয়ে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। আজ রোববার জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

গত বছরের ১৫-২১ জুন দেশে জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রথম এই ডিজিটাল শুমারি শেষের এক মাসের মধ্যে ২৭ জুলাই প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। তখন জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন বলা হয়। 

আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী শুমারির পর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) গত বছরের অক্টোবরে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে শুমারি-পরবর্তী যাচাই (পিইসি) জরিপ পরিচালনা করে। তাতে জনসংখ্যার সমন্বয় করা চূড়ান্ত হিসাব পাওয়া যায়।

প্রাথমিক হিসাব থেকে জনসংখ্যা ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন বেড়ে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন হয়েছে।

সমন্বয় করা মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৫১ শতাংশ বা ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন পুরুষ, ৫০ দশমিক ৪৩ শতাংশ বা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন, দশমিক শূন্য ১ শতাংশ বা ১২ হাজার ৬২৯ জন হিজড়া জনগোষ্ঠী এবং ৮৫ হাজার ৯৫৭ জনের লিঙ্গ পরিচয় জানা যায়নি।

মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ বা ১১ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৯২৫ জন গ্রামে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ বা ৫ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন শহরে বাস করে।

ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব

মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের কার্যক্রম অনুসন্ধানে তদন্ত কমিটি

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

এজলাস সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

মালখানা ব্যবস্থাপনায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চাইলেই বাতিল সম্ভব নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মোহাম্মদ তাহের

ভিসা নীতিমালার খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি