হোম > জাতীয়

অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ করতে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এ বিষয়ে তথ্য দিতে জনগণের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আজ বুধবার ঢাকায় বিজিবির জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 

বিজিবি থেকে জানানো হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত দিয়ে পলায়ন রোধে জনগণেরও সহযোগিতা চেয়েছে তারা। 

সেই সঙ্গে বিজিবিকে এসংক্রান্ত তথ্য দেওয়ার জন্য-০১৭৬৯৬০০৬৮২ এবং ০১৭৬৯৬২০৯৫৪ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।