হোম > জাতীয়

আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: আজকের পত্রিকা

২০২৭ সাল থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা শিক্ষাক্ষেত্রে অনেক কিছুই বাধ্যতামূলক করছি। আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আগামী ২০২৭ সালের শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করব।’

আজ বুধবার (৬ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা মহানগরসহ সারা দেশে মাঠ সংরক্ষণ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা বিগত সময় দেখেছি, যেখানেই খালি জায়গা পেয়েছে সেখানেই দখল করতে দেখা গেছে, স্থাপনা তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা দিয়েছেন, আমরা যেখানেই খালি জায়গা পাব সেখানে যাতে খেলার উপযোগী একটি মাঠ তৈরি করে দিতে পারি।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাঠ মানে এই না যে, যেখানে স্টেডিয়াম করতে হবে, গ্যালারি করতে হবে, সেখানে অবকাঠামো তৈরি করতে হবে। আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের জন্য আমরা একটি খেলার উপযোগী মাঠ তৈরি করব।’

প্রথম অধিবেশনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির বক্তব্যে প্রথম অধিবেশন শেষ হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।

দুই মন্ত্রণালয়, এক বিভাগে নতুন সচিব

বিতাড়িত ফ্যাসিস্টদের প্রতিরোধে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের

বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

তিন বছরে ১৬ হাজার পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে: স্থানীয় সরকারমন্ত্রী

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

‘১৫ বছরে স্থানীয় সরকারে প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে’