হোম > জাতীয়

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ

বাসস, ঢাকা  

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরাসংবলিত ভোটকেন্দ্রসমূহের ভোট গ্রহণের পূর্বের দিন ও ভোট গ্রহণের দিনের ধারণ করা ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণক হিসেবে ব্যবহারের নিমিত্তে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোট গ্রহণের পূর্বের দিন ও ভোট গ্রহণের দিন সিসি ক্যামেরায় ধারণ করা ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নারী বিষয়ক ওআইসি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মন্ত্রী জাহিদ

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না করলে দেশ ‘এখনো পাকিস্তান থাকত’: স্পিকার

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য রেশন চালুর উদ্যোগ, কী থাকছে এতে

গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে তুললেন সেলফি

ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মোবাইল ফোনসেট নিবন্ধন: চালুর ছয় মাসেও পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি এনইআইআর

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: রূপপুরে দুই মাস ধরে সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা

পাহাড়ধসে প্রতিবছর গড়ে ২৫ জনের মৃত্যু, কারণ অজানা নয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ: তথ্য মন্ত্রণালয়

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ