হোম > জাতীয়

কলকাতা-রাজশাহী ট্রেন চালুর ঘোষণা

বাংলাদেশের রাজশাহী মহানগর ও ভারতের কলকাতার মধ্যে ট্রেন চালু হচ্ছে। আজ শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ঘোষণা আসে।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পর গণমাধ্যমের সামনে এই ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা। 

নতুন এই ট্রেন সার্ভিস চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচলের রুটের সংখ্যা বেড়ে চার হবে। এখন ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা ক্যান্টনমেন্ট-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল করে।

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার (২১ জুন) দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। দুই দিনের সফর শেষে তিনি আজই দেশে ফিরছেন। 

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের ১০টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া বৈঠক শেষে রাজশাহী ও কলকাতার মধ্যে ট্রেন চালুসহ ১৩টি ঘোষণা দেওয়া হয়।

আট জেলা: বন্যার পর ছড়িয়ে পড়ছে রোগবালাই

ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিতে চীনে যাচ্ছেন মন্ত্রী মাহবুব আনাম

জেনারেল মঞ্জুরের কথায় ৪০ জন অফিসার হাত তুলে সমর্থন জানালেন

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মির্জা ফখরুল

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জেও সতর্কতা

পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: ফখরুল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

ঢাকায় জুলাই মামলা: অভিযোগপত্রের তিন গুণ চূড়ান্ত প্রতিবেদন