হোম > জাতীয়

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে নরওয়ের কারিগরি সহায়তা চায় সরকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেন। ছবি: বাসস

দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই প্রত্যাশার কথা জানান।

দ্বিপাক্ষিক এই বৈঠকে স্থানীয় সরকার কাঠামোর সার্বিক উন্নয়ন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান এবং স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে প্রয়োজনীয় অবকাঠামোগত ও কারিগরি সহায়তা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে নরওয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের জন্য বড় ধরনের সহায়ক হতে পারে।’

এ সময় তিনি স্থানীয় সরকার কাঠামোর প্রতিটি স্তরে নারীদের সমান অংশগ্রহণ ও ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেন।

বৈঠকে নরওয়েজিয়ান বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরটি লাইন-১ নির্মাণে চার প্যাকেজের চুক্তি

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠন

হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠন

হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান

বঙ্গভবন ঘুরে দেখতে পারবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ভুক্তভোগী সাজতে না পারে: ডেপুটি স্পিকার

একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণিসম্পদে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি করছে: প্রতিমন্ত্রী