হোম > জাতীয়

নারী এমপিদের নিয়ে আমির হামজার মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

আজকের পত্রিকা ডেস্ক­

রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা পয়েন্ট অব অর্ডারে বলেছেন, ‘আজকে ডেইলি স্টারে একটি খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকার-কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। সংসদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিষয়টি দেখবেন।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রুমিন ফারহানা এসব কথা বলেন। তবে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো ‘পয়েন্ট অব অর্ডার’ হয় না উল্লেখ করে বিষয়টি নিষ্পত্তি করেন স্পিকার। তিনি বলেন, ‘আপনি রুলস অব প্রসিডিউর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না।’

রুমিন ফারহানার পয়েন্ট অব অর্ডার সংসদ সদস্যের অধিকার বলে উল্লেখ করে ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘এ বিষয়ে আমাদের সংসদীয় কমিটিও গঠন হয়েছে। মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যদি এ বিষয়ে নোটিশ দেন। নোটিশটি আপনার মাধ্যমে যথাযথভাবে নিষ্পত্তি হলে নিশ্চয়ই ভালো হবে। সংসদ সদস্যদের অধিকারকে এই সংসদ গুরুত্ব দিয়ে থাকে। কাজেই কোথাও আপনাদের অপদস্থ হওয়ার মতো পরিস্থিতি হলে স্পিকারের মাধ্যমে নোটিশ দিতে পারেন। তাহলে তাঁর যথাযথ প্রতিকার হবে।’

জবাবে স্পিকার বলেন, ‘পত্রিকার রিপোর্টের ওপর যদি কোনো মোশন আনেন, তাহলে সারা দিন এগুলোই করতে হবে। সংবাদপত্র স্বাধীন। এ বিষয়ে প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল আছে। তথ্যমন্ত্রী আছেন। কোনো মানহানিকর বা অরুচিকর বক্তব্য যদি কেউ দেয়, তাহলে নোটিশ দেবেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংসদের অসীম ক্ষমতা রয়েছে।’

এ সময় রুমিন ফারহানা কারও নাম উল্লেখ করেননি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রথমবারের মতো নির্বাচিত এমপি আমির হামজা সংসদে পাশে বসা নারী সদস্যদের নিয়ে মন্তব্য করছেন।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।’

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

কোরবানির পশুর লাথি-গুঁতায় ও অস্ত্রের আঘাতে সারা দেশে আহত দুই সহস্রাধিক, নিহত ৩