হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও ফেরার সময় বিমানবন্দরে থাকবেন যাঁরা

প্রধান উপদেষ্টার সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময়ে বিমানবন্দরে উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম একজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার উপস্থিত থাকবেন। আরও কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে—তা জানিয়ে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

গত ২৮ আগস্ট জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম একজন উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশ বা দেশগুলোর মিশনপ্রধানেরা, মন্ত্রিপরিষদ সচিব এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান ও মুখ্য সচিব। 

এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান বিমানবন্দরে থাকবেন। 

এদিকে এ বিভাগের ২০১৯ সালের ১১ সেপ্টেম্বরের জারি করা নির্দেশাবলি বাতিল করা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে

ছাড়ার আগেই টিকিট ব্লক