হোম > জাতীয়

ভারত থেকে এসেছে আরও ২০০ টন অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় ধাপে আবারও ১০টি কন্টেইনারে ২০০ টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে এসেছে 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেন। ট্রেনটি আজ শুক্রবার দুপুর দেড়টায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম।

শরিফুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে ট্রেনটি ভারতের জামশেদপুরে টাটানগর থেকে বাংলাদেশ উদ্দেশ্য ছেড়ে আসে। এভাবে আরও তিনটি ট্রেনে ৬০০ টন তরল অক্সিজেন আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসবে। পরবর্তীকালে আমদানিকারক প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে ট্রেনের মাধ্যমে নিয়ে আসবে।

অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে চলে যাবে। তারপর সিরাজগঞ্জে পৌঁছানোর পরে ট্রেন থেকে এই অক্সিজেন খালাস করা হবে।

এর আগে, প্রথম ধাপে গত শনিবার ২৪ জুলাই রাতে প্রথম ধাপে ১০টি কন্টেইনারে ২০০ টন তরল অক্সিজেন ভারত থেকে বাংলাদেশে এসেছিল। এরপর দ্বিতীয় ধাপে ২৭ জুলাই ১০টি কন্টেইনার ২০৮ টন অক্সিজেন ভারত থেকে বাংলাদেশ এসেছে এবং আজ আসলো আর ২০০ টন। এখন পর্যন্ত মোট ৬০৮ টন অক্সিজেন দেশে এসেছে।

এদিকে ভারত থেকে লিন্ডে বাংলাদেশ এই অক্সিজেন আমদানি করছে। প্রতিবছর লিন্ডে বাংলাদেশ ভারত থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন আমদানি করত। এবার সেই আমদানি সড়ক পথে না হয়ে রেলপথে আনা হচ্ছে।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন, বার কাউন্সিলের ‘না’

‎ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

বাংলাদেশের সঙ্গে চিকিৎসা পর্যটনে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান

প্রাণিসম্পদের টিকার শতভাগ দেশীয় উৎপাদনের তাগিদ প্রতিমন্ত্রীর

প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

বিমানের ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আরও কঠোর হবে ইতালি: রাষ্ট্রদূত

‘দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে’—তাহসিফের মরদেহ উদ্ধার ও প্রত্যক্ষদর্শীর বয়ান