হোম > জাতীয়

বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী

আজকের পত্রিকা ডেস্ক­

যাত্রার আগে বাহরাইন প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। ছবি: ফেসবুক পেজ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ২৮২ প্রবাসী দেশের পথে রওনা হয়েছেন। আজ শুক্রবার সকালে মানামার বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে পেজে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট আজ সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাত্রা করে।

এই বিশেষ ফ্লাইটের যাত্রীদের (বাহরাইনপ্রবাসী) সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে গোল্ডেন টিউলিপ হোটেলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপস্থিত হয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যাত্রীদের যাত্রার আগে শুভকামনা জানান এবং গালফ এয়ারলাইনসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগ ক্যাট সুরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

পল্লবীর সেই শিশুর বাসায় প্রধানমন্ত্রী

পল্লবীর সেই শিশুর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি স্থগিতের রিট কার্যতালিকা থেকেই বাদ

ন্যায়পাল নিয়োগে নিষ্ক্রিয়তা নিয়ে রুল

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের রিট খারিজ

সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছেন: সেনাপ্রধান