হোম > জাতীয়

খতম তারাবিতে সারা দেশে একই পদ্ধতি অনুসরণের আহ্বান

পবিত্র রমজান মাসে খতম তারাবি দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের বাতলে দেওয়া পদ্ধতি অনুসরণ করলে ২৬ রমজানের মধ্যে খতম তারাবি শেষ হয়ে যাবে।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়। এর ফলে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। তাঁদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ দেখা যায়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তাঁরা বঞ্চিত হন।

এই পরিস্থিতি নিরসন করার জন্য রমজান মাসের প্রথম ছয় দিনে মসজিদে কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এমনটি করা হলে ২৬ রমজান দিবাগত রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে কোরআন খতম করা সম্ভব হবে।

তাই এবারের রমজান মাসে দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি এই অভিন্ন নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ পবিত্র শাবান মাসের ২৮ তারিখ। শাবান মাস ২৯ দিনে হলে আগামীকাল বুধবার ভোররাতে সাহরি খেতে হবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার প্রথম রোজা হবে বাংলাদেশে। শাবান মাস ৩০ দিনে হলে আগামী বৃহস্পতিবার ভোররাতে সাহরি খেতে হবে। সে ক্ষেত্রে আগামী শুক্রবার প্রথম রোজা হবে বাংলাদেশে।

জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বেড়েছে দ্বিগুণ: এমএসএফের প্রতিবেদন

প্রক্সি পরীক্ষায় চাকরি: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ জন গ্রেপ্তার

নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী

একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে: মির্জা ফখরুল

পশুরোগ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর যৌথ উদ্যোগ

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে: ট্রাম্পের বিশেষ দূত

আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী