হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী রাজধানী ও সারা দেশে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কর্মসূচির ঘোষণা করেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সারাদেশে গণমিছিল অনুষ্ঠিত হবে। ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হবে।

এ ছাড়াও ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীসহ দেশের সব জেলা, মহানগর ও উপজেলায় ১১ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে সমর্থন ও অংশগ্রহণ করবে জামায়াতে ইসলামী। একই দিনে দলের মহিলা বিভাগ, ছাত্র সংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের গৃহীত কর্মসূচিতেও অংশ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে তিনটি দাবি থাকবে জামায়াতের। এগুলো হলো— গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শরিফ ওসমান বিন হাদির খুনিদের বিচার এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।

ধর্ষণ মামলা বাড়ার কারণ নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার

পররাষ্ট্র বাজেট কমালে দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে: খলিলুর রহমান

হাসিনার সাক্ষাৎকার প্রচার: সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করা হবে, জানালেন তথ্য উপদেষ্টা

ইনুকে ১০ বছরের কারাদণ্ড

বিসিবির বর্তমান কমিটির নেতৃত্বে ক্রিকেটের উন্নয়নে গতিশীলতা আসবে: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

‎ইসলামি শিক্ষাকে মানবসম্পদ গঠনের মূলধারায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

বন্যাকবলিত এলাকায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ আনসার-ভিডিপির