হোম > জাতীয়

রফিকুল আমিনের জুমকাণ্ডে ৮ কারারক্ষী প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফের আলোচনায় ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। কারাগারের অধীনে হাসপাতালে থাকাকালে মোবাইল ফোন ব্যবহার ও জুম মিটিং করেছেন তিনি। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দায়িত্ব পালন করা একজন প্রধান কারারক্ষী, একজন সহকারী প্রধান কারারক্ষী ও ছয়জন কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কারা অধিদপ্তর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স তৌহিদুল ইসলামকে প্রধান করে মুন্সিগঞ্জের জেল সুপার নুরুন্নবী ভুইয়া ও নারায়ণগঞ্জের জেলার শাহ রফিকুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া প্রিজন্স সেলে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি জেলার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক।

দুর্নীতি সব জায়গায়, তবে ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে ৩ ইউনিয়ন গঠন, সংসদে সমালোচনা

বেনজীর একসময় সরকার চালাতেন: চিফ প্রসিকিউটর

কারাগারে মায়ের সঙ্গে কত শিশু রয়েছে, জানতে চেয়েছেন হাইকোর্ট

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

আরবি ভাষায় অনুবাদ হচ্ছে বেনজীরের তথ্যপ্রমাণ-সংবলিত নথি

স্থানীয় নির্বাচন কবে, আ.লীগ অংশ নিতে পারবে কি না—সংসদে রুমিনের প্রশ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নছিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী