হোম > জাতীয়

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে আগামী ১ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী ২৮ এপ্রিল শেষ হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, আগামী ১, ৮, ১৫, ২২ ও ২৮ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে দুই শিফটে। এর মধ্যে প্রথম শিফট সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। 

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এপ্রিলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে সভায় জানানো হয়। 

সভায় আরও জানানো হয়, সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। এ পরিস্থিতিতে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

৯৯৯-এ ফোনকলে মেঘনায় বিকল লঞ্চের ৮০ যাত্রী উদ্ধার ‎

নারীর নিরাপদ কর্মপরিবেশের বরাদ্দ কমেছে ১২ শতাংশ

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে: তিতাস

ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য

গায়েহলুদের অনুষ্ঠানে নাচের আয়োজন বন্ধ করতে বললেন বিএনপির এমপি

জিয়াউলের মামলায় প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন­—বললেন চিফ প্রসিকিউটর

‘মবোক্রেসি’ শব্দ এক্সপাঞ্জের দাবি জামায়াতের, স্পিকার বললেন—এটি অশ্লীল নয়

সেনার পর এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়