হোম > জাতীয়

ঘনবসতি সত্ত্বেও দেশে করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অত্যন্ত ঘনবসতি সত্ত্বেও করোনা নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুর হার কম, সংক্রমণও কম। তাই স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

মন্ত্রী বলেন, এই মুহূর্তে দোকানপাট, ব্যবসা সবকিছু খোলা, বিদেশে যাতায়াতও চলছে। তবে আমাদের অসতর্ক হলে হবে না। যুক্তরাজ্যে বর্তমানে আক্রান্তদের অধিকাংশ ওমিক্রনের শিকার। এই মুহূর্তে সব অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে এবং টিকা নিতে হবে। 

মুজিব শতবর্ষ উপলক্ষে আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএসএমএমইউর অধীনে থাকা বিভিন্ন মেডিকেল কলেজের সাত শতাধিক শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।  

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে সাড়ে ৪ কোটি ভ্যাকসিন মজুত রয়েছে। দুই ডোজ টিকা পেয়েছেন চার কোটির বেশি মানুষ। 

সম্প্রতি করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারের সর্বশেষ অবস্থা সম্পর্কে জাহিদ মালেক বলেন, আক্রান্তদের অবস্থা যে খারাপ হয়েছে তা নয়, তারা ভালো আছেন। কোয়ারেন্টিন থেকে শুধু হাসপাতালে নেওয়া হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। দেশেই সব ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে। অনেকে শখ করেই বিদেশে চিকিৎসা নিতে যায়। করোনায় লকডাউন ছিল, তখন সবাইকে দেশেই চিকিৎসা নিতে হয়েছে। আমাদের যথেষ্ট ভালো ডাক্তার, নার্স ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে, কিন্তু আন্তরিকতার অভাব আছে।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মো. ইকবাল আর্সলান। 

ঢাকা-সিলেটে হবে ডাবল লাইন রেলপথ: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কাল শপথ

স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ রমনা থানা পরিদর্শন, ১০ মিনিটে যা যা করলেন

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদীর বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসূচিতে যা আছে

বুদ্ধপূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর