হোম > জাতীয়

রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরসা প্রধান ও তাঁর কয়েকজন সহযোগী গ্রেপ্তার। ছবি: র‍্যাব

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ–আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব–১১। এ ছাড়া তাঁর আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব সদর দপ্তরের আইন ও গনমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন– মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।

প্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে এফআইআর (নং ২৯) করেছে। মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ, জবাবদিহি জোরদারের আহ্বান

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি