হোম > জাতীয়

আ. লীগ–জাপাসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা চেয়ে রিট

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা)–সহ ১১টি রাজনৈতিক দল যাতে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না পায় সে বিষয়ে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

বাকি দলগুলো হলো—জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় সমাজ তান্ত্রিক দল—জাসদ, বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মার্ক্সিস্ট লেনিনিস্ট (বড়ুয়া) ও সোশ্যালিস্ট পার্টি অব বাংলাদেশ।

আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি এই নির্দেশনা চাওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও আবুল হাসনাত এবং হাসিবুল ইসলাম নামে এক ব্যক্তি পৃথক দুটি রিট করেছেন।

অপর রিটে ২০১৪,২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা ও অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম কেন নিষিদ্ধ করা হবে না—এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে রিটে। একই সঙ্গে ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে ১১ দলকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না—এই মর্মেও রুল চাওয়া হয়েছে আবেদনে।

রিটকারীদের আইনজীবী আহসানুল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে’

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করলেন তারেক রহমান

মাওলানা আযাদের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক কাল

যুক্তরাষ্ট্র-সৌদিসহ সব দেশের সঙ্গে হওয়া চুক্তিগুলো জনসম্মুখে আনা দরকার: দিলারা চৌধুরী

সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিসার শ্রেণি বাড়িয়ে নতুন নীতিমালা করল সরকার

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি