হোম > জাতীয়

করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

প্রায় দেড় বছর পর গত ৫ জুন দেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু নতুন করে উদ্বেগের সৃষ্টি করে। এর মধ্যেই আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আর ১৫ জন রোগী।

আজ শুক্রবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার আটশো। আর নতুন করে দুজন রোগী মারা যাওয়া মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ৫০২ জনে।

সরকারি তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুজন রোগীই নারী। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং বাকি জন ৭১ থেকে ৮০ বছর বয়সী। দুজনই রাজধানীর দুইটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ পরীক্ষিত নমুনার মধ্যে ১০২টি রাজধানী, চট্টগ্রামে ৪৬টি, কক্সবাজারে ১৮টি, কুমিল্লায় ৫টি এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩টি।

ভারতসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনার নতুন উপধরন ছড়িয়েছে। এমন প্রেক্ষাপটে দেশে করোনার বিস্তার ঠেকাতে গত বুধবার সতর্কতামূলক ১১ দফা নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই বছর ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি মারা যায় ২০২১ সালে, ২০ হাজার ৫১৩ জন। ২০২২ সালে ১ হাজার ৩৬৮ এবং ২০২৩ সালে ৩৭ জন মারা যায়। ২০২৪ সালে কোনো রোগীর মৃত্যু হয়নি।

মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করতে রাজনীতি আনা হয়েছে: প্রধানমন্ত্রী

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সিটি করপোরেশনগুলো নগর সরকারে রূপান্তরের চিন্তাভাবনা চলছে: মির্জা ফখরুল

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি উদ্বোধন: শিশুদের উদ্যোগের প্রশংসা করলেন, নানা আবদার রাখলেন প্রধানমন্ত্রী

পাচার ও চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রুখতে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম

সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: সংসদে সাইফুল আলম