হোম > জাতীয়

জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ১৮ আগস্ট, পদক পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপনের নতুন সূচি ঘোষণা করেছে সরকার। ১৮ থেকে ২৪ আগস্ট সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন করা কবে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য—‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।’ জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপনের লক্ষ্য দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা।

১৮ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের জন্য ১৬ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দেওয়া হবে। ঢাকাসহ সারা দেশে সপ্তাহব্যাপী র‍্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য সপ্তাহ পালন করা হবে।

গত ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করার কথা থাকলেও মাইলস্টোনে বিমান দুর্ঘটনার কারণে উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়।

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ উদ্দিন

দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক আব্দুল আওয়াল

সংস্কার পরিষদ নিয়ে সংসদে ঠেলাঠেলি

রাষ্ট্রপতির ভাষণের আলোচনা: আপত্তি-সমালোচনায় বিরোধীরা, সরকারি দল চাইল উন্নয়ন

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খাল খনন উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ জেলায় নতুন ডিসি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গণতন্ত্রকে সুরক্ষিত করেছে