হোম > জাতীয়

শুরু হচ্ছে বুস্টার ডোজের ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘যাঁরা এখনো বুস্টার ডোজ নেন নাই, তাঁদের জন্য অল্প দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে বুস্টার ডোজ দেবে সরকার।’ 

আজ বৃহস্পতিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউটে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

করোনায় বাংলাদেশ নিজেকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি, কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। প্রথম ডোজই দিয়েছি সাড়ে ১২ কোটি, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ ও ৫০ লাখ বুস্টার ডোজ। এই টিকাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কিনেছি। কোথাও থেকে ৩০ ডলারে, কোথাও থেকে ২০ ডলারে। কিছু টিকা আমরা উপহার পেয়েছি। এই টিকার পেছনেই বাংলাদেশের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা।’ 

টিকাদানে বিশ্বে বাংলাদেশ অষ্টম অবস্থানে আছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

দ্রুতই শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

দুদক কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত চেয়েছে বাছাই কমিটি, আবেদন যেভাবে

সংসদে কোনো খেলা নাই, গেমও নাই: চিফ হুইপ

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং: চীনা রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন: ১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার