হোম > জাতীয়

গণভবনকে জাদুঘরে রূপান্তরে স্থাপত্যবিদ-বিশেষজ্ঞদের নিয়ে কমিটি শিগগির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন কমপ্লেক্সে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে। এ জন্য স্থাপত্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞদের নিয়ে আগামীকাল রোববারের মধ্যেই কমিটি করা হতে পারে। এরপর দ্রুতই তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার পর গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান। 

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘জাদুঘর হিসেবে গণভবনকে জনসাধারণের জন্য খোলা হবে। জনগণের স্মৃতি ধারণ করতেই গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। ভগ্নাবশেষগুলো রেখেই ডিজিটাল কিছু কার্যক্রমের মধ্য দিয়ে জাদুঘরটি চালু করা হবে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকেই আমরা এটাকে নিদর্শন হিসেবে রাখতে চাই। ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারের পরিণতি কেমন হয়, মানুষ যেন এটা দেখে বুঝতে পারে।’ 

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘একটা কমিটি গঠন করা হবে। স্থাপত্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকবেন।’ আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হতে পারে বলেও জানান উপদেষ্টারা। 

এ সময় দেশের বিভিন্ন মাজারে ভাঙচুর ও হামলা-সহিংসতাসহ নানা ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই উদ্যোগ নিচ্ছি। এটা যে গ্রহণযোগ্য নয় তা আমরা শুরু থেকেই বলছি।’

বিমানের ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আরও কঠোর হবে ইতালি: রাষ্ট্রদূত

‘দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে’—তাহসিফের মরদেহ উদ্ধার ও প্রত্যক্ষদর্শীর বয়ান

নারিতায় প্রধানমন্ত্রীর ফ্লাইটে বোর্ডিং শুরু, রাত ৮টায় উড্ডয়নের সম্ভাবনা

সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

৬ সিটির প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল

বিচারকদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব করায় রুল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

হাসিনা, রেহানা ও নাসার নজরুলের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি