হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকার ‘মব জাস্টিস’ বিশ্বাস করে না: উপদেষ্টা ফারুকী

বাসস, ঢাকা  

মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের ‘মব জাস্টিস’-এ বিশ্বাস করে না এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তাঁর পাশে ছিলেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি, সরকার কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসাধ্য কাজ করছে।’

উপদেষ্টা জনগণকে দায়িত্বশীল হতে এবং কোনো বিচারবহির্ভূত কার্যকলাপে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ গঠনের সময় এসেছে। ৫ আগস্টের পরপর যখন দেশে আইন ছিল না, তখন আমরা নিজেদের রক্ষা করেছি। আমাদের সচেতন হতে হবে এবং কোনো ধরনের “মবিং”-এ জড়ানো উচিত নয়।’

আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘মাত্র ছয় মাস পার হতে না হতেই ফ্যাসিবাদী ও তাদের দোসররা বিদেশ থেকে লোকজনকে উসকানি দিতে শুরু করেছে। দেশে এসে বিচারের মুখোমুখি হোন। আপনারা যে উসকানি দিচ্ছেন তা ভয়াবহভাবে ছড়াচ্ছে।’

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি