হোম > জাতীয়

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন ও ইফতারের সময় গ্যাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখা হতো। এখন থেকে সেই সময়সীমা হবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

জ্বালানি বিভাগের নির্দেশনা অনুযায়ী নতুন সময়সূচি:

১ রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত: গ্যাস বিতরণ নেটওয়ার্কে চাপ বজায় রাখতে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত (মোট ৬ ঘণ্টা) সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।

১৫ মার্চ থেকে ২৫ মার্চ (ঈদ উপলক্ষে) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এই সময়ে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।

২৬ মার্চ থেকে ঈদ-পরবর্তী সময়ে পুনরায় আগের সময়সূচি (সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা) অনুযায়ী স্টেশনগুলো বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইফতার ও নামাজের সময় সাধারণ মানুষের গ্যাস ও বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি মোকাবিলা করতেই স্টেশনগুলোতে সাময়িকভাবে সরবরাহ কমিয়ে ঘরোয়া ও বিদ্যুৎ উৎপাদনে প্রাধান্য দেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে রমজানে গণপরিবহনের চালকদের ওপর কিছুটা চাপ বাড়তে পারে। তবে ঈদের সময় স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার ও চীনের বিনিয়োগে জোর

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম

মেলা বন্ধ করা হয়েছে, আয়োজকদের খুঁজছে পুলিশ—আহত বিএনপি নেতাকে দেখতে গিয়ে ববি হাজ্জাজ

গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট

নিজের নামে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে সচিবকে প্রতিমন্ত্রী শাহে আলমের চিঠি

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

বেসরকারি এতিমখানায় অনুদানের দ্বিতীয় কিস্তিতে ছাড় ১৪০ কোটি টাকা

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়: বিজ্ঞপ্তি

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা