হোম > জাতীয়

কলড্রপ ইস্যুতে গ্রামীণফোনকে শোকজ, জরিমানা হতে পারে ৩০০ কোটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কলড্রপ ইস্যুতে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে শোকজ করেছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)। আজ বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

প্রতিমন্ত্রী বলেন, ‘স্পেকট্রাম বরাদ্দের তুলনায় ইউটিলাইজেশন কম। ওরা বারবার বলে টাওয়ার কম। কিন্তু টাওয়ার যা আছে, তাতে বিটিআরসি যতটুকু স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে, সেটা কেন ব্যবহার করছে না? কারণ ওই স্পেকট্রাম ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি ও ফাইন্যান্সের বিষয় আছে, যেটা তাদের প্রতিশ্রুতি ছিল। কেন তারা সেটা করল না? এ কারণে আমরা তাদের শোকজ করেছি। তারা সদুত্তর দিতে না পারলে ১ কোটি থেকে ৩০০ কোটি টাকা জরিমানা করা হতে পারে।’ 

এর আগে ৩০ জুন বিটিআরসিতে এক সভায় জানানো হয়, ১ জুলাই থেকে কলড্রপ ইস্যুতে মোবাইল অপারেটরগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। এরপর সর্বপ্রথম গ্রামীণ ফোনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। 

প্রতিমন্ত্রী জানান, কলড্রপ ইস্যুতে অন্য অপারেটরদেরও পর্যালোচনা করা হচ্ছে। সদুত্তর দিতে না পারলে পর্যায়ক্রমে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। 

ডাক বিভাগের কর্মীদের ৫৫ কোটি টাকার প্রতারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া তদন্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, চাকরিচ্যুত করা হবে। প্রয়োজনে ফৌজদারি আইনে মামলা করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সামনের সারি থেকে অস্তিত্বের লড়াইয়ে

কেবিন নম্বর ১১৭: অবহেলায় জাতীয় কবির শেষ দিনগুলোর স্মৃতি

জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বেড়েছে দ্বিগুণ: এমএসএফের প্রতিবেদন

প্রক্সি পরীক্ষায় চাকরি: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ জন গ্রেপ্তার

নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী

একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে: মির্জা ফখরুল

পশুরোগ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর যৌথ উদ্যোগ

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ