হোম > জাতীয়

প্রতিটি জেলায় ক্রীড়া অফিসার, উপজেলায় ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

প্রতিটি জেলায় একজন করে ক্রীড়া অফিসার এবং উপজেলায় ৮টি ইভেন্টে ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে আমিনুল হক জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন করে (প্রতি উপজেলায় ২৪ জন) মোট ১১ হাজার ৮৮০টি ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংরক্ষিত আসনের নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের সংখ্যা গণনার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত কোনো জরিপ কার্যক্রম পরিচালিত হয়নি। বাংলাদেশ সরকারের (বিবিএস) তথ্য অনুসারে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।

শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নে একটি প্রকল্প গ্রহণে ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হওয়ার পর খেলার মাঠ উন্নয়নকাজ শুরু হবে।

মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। তদন্ত সংস্থার তদন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংরক্ষিত আসনের সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে সংসদ কাজে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান জানান, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের অনুমোদিত ১০১টি পদের মধ্যে ৪১টি এবং আপন বিভাগে ২৩৮টি পদের মধ্যে ৯৯টি পদ শূন্য রয়েছে।

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের

বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

তিন বছরে ১৬ হাজার পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে: স্থানীয় সরকারমন্ত্রী

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

‘১৫ বছরে স্থানীয় সরকারে প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে’

গঙ্গা, এলপিজি, গার্মেন্টসসহ চার বিষয়ে আলোচনার জন্য সংসদে বিরোধী দলের নোটিশ

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতি এসেছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী