হোম > জাতীয়

জাহাঙ্গীরের প্রতারণার বিষয়ে সতর্ক করল প্রধানমন্ত্রীর কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলমের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে তাঁর বিষয়ে সতর্ক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন।

জানা যায়, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদের পাশাপাশি চলতি মেয়াদেও কিছুদিন দায়িত্বে ছিলেন। পরে বিভিন্ন অভিযোগ ওঠায় তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি এখনো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন।

জাহাঙ্গীর আলম নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের কেরানীর বাড়ির বাসিন্দা। তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগে তাঁর একটা বলয় রয়েছে।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা