হোম > জাতীয়

দেশে পৌঁছেছে চীনের ২০ লাখ টিকা

উত্তরা বিমানবন্দর প্রতিবেদক

চীন থেকে আসা সিনোফার্মের ২০ লাখ টিকা বাংলাদেশে পৌঁছেছে। শনিবার দিবাগত রাতে দুই ধাপে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এসব টিকা। শনিবার দিবাগত রাতে প্রথম ধাপে পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ১০ লাখ টিকা আসে। পরবর্তীতে রাত ৩ টার দিকে আরেকটি ফ্লাইটে আরও ১০ লাখ ডোজ টিকা পৌঁছায়। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে আজকের পত্রিকাকে প্রথম ১০ লাখ ডোজ টিকা আসার তথ্য নিশ্চিত করেন। এরপর রাত ৩টা ৫২ মিনিটে দ্বিতীয় ধাপে ১০ লাখ ডোজ টিকা আসার বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর আর্মড পুলিশের ব্যাটালিয়নের ডিউটি অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) তানভীর।

চীন থেকে আগত প্রথম দফায় ১০ লাখ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএইচ) মো. শামসুল হক গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (জনস্বাস্থ্য) অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক, জনস্বাস্থ্য-২ এর উপ-সচিব মু. জসিম উদ্দিন খান, প্রোগ্রাম ম্যানেজার (এপিআই) ডা. মাওলা বক্সসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে দ্বিতীয় দফায় চীন থেকে আগত সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই এর কোল্ড চেইন ইঞ্জিনিয়ার মো. মেজবাহুল হক গ্রহণ করেন। 

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের কারাগারে ৭৫০০ বাংলাদেশি: শামা ওবায়েদ

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা