হোম > জাতীয়

‘৭০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে না, তবু ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে কেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ৭০ শতাংশ নাগরিক অনলাইন ব্যবহার থেকে বাইরে থাকা সত্ত্বেও বাংলাদেশ রেলওয়ে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের জন্য শতভাগ টিকিট অনলাইনে কেন রেখেছে— এই প্রশ্ন তুলেছে গ্রাহক স্বার্থ অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। 

আজ শনিবার অ্যাসোসিয়েশনের তথ্য ও দপ্তর সম্পাদক শেখ ফরিদ এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান। 

অনলাইনের পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য সশরীরে কাউন্টারে টিকিট কাটার ব্যবস্থা রাখার দাবি জানিয়ে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৬৩ লাখ এবং ব্রডব্যান্ড ব্যবহারকারী এক কোটি ২২ লাখ ৮০ হাজার। 

অন্যদিকে পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশে ৭ দশমিক ৪ শতাংশ নাগরিক কম্পিউটার ব্যবহার করে, ল্যাপটপ ব্যবহারকারীর সংখ্যা ২ দশমিক ৯ শতাংশ, আর সর্বশেষ তথ্য মতে ফোন ব্যবহারকারী ৮ থেকে ৯ দশমিক ৯ শতাংশ কিন্তু এর মধ্যে ৬৫ শতাংশ ফিচার ফোন ব্যবহারকারী হওয়ায় এরা অনলাইনে টিকিট কাটতে পারবেন না। বিসিএস এর তথ্য মতে ইন্টারনেট ব্যবহারকারী ২৪ দশমিক ৯ শতাংশ। 

মহিউদ্দিন আহমেদ বলেন, রেল মন্ত্রণালয় যদিও কালোবাজারি থেকে মুক্ত এবং নাগরিকদের হয়রানি থেকে বাঁচতে শতভাগ অনলাইনের ব্যবস্থা করেছে। উদ্যোগটি মহৎ কিন্তু যে দেশে এখনো শতভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করা থেকে দূরে রয়েছে, সেখানে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হাস্যকর ছাড়া আর কিছুই না। এটি এক ধরনের নাগরিক বৈষম্য সৃষ্টি করছে যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আর ডিভাইস এবং ইন্টারনেট না থাকার সুযোগ নিচ্ছে পাড়া মহল্লায় ফোন-ফ্যাক্সের দোকানদার। তারা প্রতিটি টিকিট কেটে ১৫০ থেকে ২০০ টাকা অতিরিক্ত আদায় করছে ঘরমুখো মানুষদের কাছে। তার মানে কালোবাজারি থেকে মুক্ত হওয়া গেলেও অতি লোভী মানুষের হাত থেকে রক্ষা পায়নি নাগরিক। 

অনলাইন টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজ ডট কম যদিও বলছে বা রেল কর্তৃপক্ষ বলছে ৩২ হাজার টিকিটের জন্য হিট করেছে ২ কোটি ব্যবহারকারী। তবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো এই দুই কোটি মানুষ কিন্তু সারা দেশ থেকে অনলাইনে হিট করেছে। ঈদে ঘরেফেরা মানুষ এর মধ্যে অধিকাংশই বলা চলে প্রায় ৯৫ শতাংশ সাধারণ শ্রেণির যাত্রী। আর এর মধ্যে বেশির ভাগ যাত্রীর কাছে নেই ডিভাইস এবং ইন্টারনেট। তাই সাধারণ শ্রেণির নাগরিকদের জন্য বা ইন্টারনেট ব্যবহার না করা নাগরিকদের জন্য পর্যাপ্ত কাউন্টার এর ব্যবস্থা করে সশরীরে টিকিটের ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট

জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদিতে শতকরা ১-২ নারী শ্রমিক নির্যাতনের শিকার, সংখ্যায় অনেক

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলেটের ভূমিকা জানতে চায় সংসদীয় কমিটি

রাজনৈতিক বিবেচনায় ১৪১৩ প্লট বরাদ্দ, অনিয়মের অভিযোগে ১০৭৪টির নথি কার্যক্রম স্থগিত

ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বজলুর রহমান

প্রশিক্ষকদের আদর্শিক নেতৃত্ব ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব আনসার মহাপরিচালকের

কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী

জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যেন তাঁদের আচরণের কারণে নষ্ট না হয়: অ্যাটর্নি জেনারেল