হোম > জাতীয়

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

আজকের পত্রিকা ডেস্ক­

ড. খলিলুর রহমান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়। ছবি: খলিলুর রহমানের ফেসবুক পোস্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময় হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিশিয়াল ফেসবুকে এক পোস্টে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এ ব্যক্তিগত মতবিনিময় হয়। এ সময় তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে ড. খলিলুর রহমান বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপত্তা পরিষদ সংস্কার এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

খলিলুর রহমান স্বচ্ছ, প্রতিনিধিত্বশীল ও বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

দুই মন্ত্রণালয়, এক বিভাগে নতুন সচিব

বিতাড়িত ফ্যাসিস্টদের প্রতিরোধে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের

বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

তিন বছরে ১৬ হাজার পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে: স্থানীয় সরকারমন্ত্রী

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী