হোম > জাতীয়

পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান করেছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই পদক বিতরণ করেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস-২০২৩ উদ্‌যাপন এবং বেগম রোকেয়া পদক-২০২৩ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

বেগম রোকেয়া পদক-২০২৩ প্রাপ্তরা হলেন খালেদা একরাম (মরণোত্তর), ডা. হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর), রণিতা বালা ও নিশাত মজুমদার। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সচিব নাজমা মোবারেক।

পুরস্কার বিজয়ীদের পক্ষে নিশাত মজুমদার পুরস্কার জয়ে তাঁর অনুভূতি ব্যক্ত করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, থাকবে না দলীয় প্রতীক: সিইসি

চার খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

ফের পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আইন করে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

বিলুপ্ত নয়, আরও সক্রিয় করা হচ্ছে র‍্যাবকে

দেশে এমএফএস অ্যাকাউন্ট ২৪ কোটি, লেনদেন দেড় ট্রিলিয়নের বেশি

ঈদযাত্রায় মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি, অতিরিক্ত ভাড়ায় কঠোর নজরদারি: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে মামলার শিকার ২৮২ সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ